Royal Challengers Bangalore vs Delhi Capitals, IPL Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়
আজ ১৫ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২০ নম্বর ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ( M.Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টানা দুটি ম্যাচ হেরেছে। যদিও তাদের ব্যাটিং ইউনিট অনেক বেশি এগিয়েছে তবে তাদের বোলিং আক্রমণ উন্নত করতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফর্মে ফিরতে হবে। এই মুহূর্তে ৩ ম্যাচে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে তারা। অন্যদিকে, দিল্লির অবস্থা খুবই করুণ। ঘরে বাইরে একটাও ম্যাচ জিততে পারেনি তারা। চার ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। আজ প্রথম জয় তুলে নিতে মরিয়া হবে দুদলই।
Our Saturday plans are set with a high-octane clash in #RCBvDC ⚔
Roar machao, boys 🐯🔥#IPL2023 #YehHaiNayiDilli @sports_gmr pic.twitter.com/m4On9Tc8A2— Delhi Capitals (@DelhiCapitals) April 15, 2023
কবে, কোথায় আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ?
১৫ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস।
কখন থেকে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

