RCB vs KXIP, IPL 2020 Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের সরাসরি সম্প্রচার?
আইপিএলে (IPL 2020) আজ বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হবে কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab)। গত ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদকে (এসআরএইচ) তারা ১০ রানে হারিয়েছে। আরসিবির জন্য সুখবর হল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের সমস্ত তারকা ক্রিকেটারদের পেয়ে যাচ্ছে। অন্যদিকে, প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ মাঠে ছেড়ে এসেছিল পঞ্জাব। এছাড়া আম্পায়ারের ভুল সিদ্ধান্তের খেসারতও দিতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে বিরাটদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেএল রাহুলের নেতৃত্বাধীন পঞ্জাব।

ব্যাটিং হোক বা বোলিং, দুই দলের শক্তিতে সেই ভাবে কোনও পার্থক্য নেই। আরসিবি যেখানে দেবদূত পাদিক্কালের প্রতিভা নিয়ে গর্ব করতে পারে, যিনি হায়দরাবাদের শক্তিশালী বোলিং আক্রমণের মধ্যেও ৫৬ রান করেছেন। অন্যদিকে পঞ্জাব শিবিরে রয়েছে মায়াঙ্ক আগরওয়াল। এখন দেখার বিষয় যে বিরাট কোহলি জয় ধরে রাখতে পারবেন কি না। কারণ জয়ের জন্য মরিয়া কেএল রাহুল, তিনিও চাইবেন বিরাটদের বধ করতে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব মধ্যে ম্যাচটি কখন আছে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব খেলা কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ কখন শুরু হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু। টস হবে ৭টায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।
(The above story first appeared on LatestLY on Sep 24, 2020 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).