RCB vs GT Live Streaming: আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স (Royal Challengers Bangalore vs Gujarat Titans)। ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি আরসিবি-র লিগ পর্বের শেষ ম্যাচ। আজকের ম্যাচে জয় পেলে প্লে-অফে ওঠার আশা জেগে থাকবে ব্যাঙ্গালোরের। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। অন্যদিকে গুজরাত টাইটান্স আইপিএলের এক মরসুমে ২২ পয়েন্ট ঝুলিতে ভরার রেকর্ড করার চেষ্টা করবে আজকের ম্যাচে।

গুজরাত দল এমনিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। নিজেদের গত ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে। গুজরাট টাইটান্স দলটি খেলেছে ১৩টি ম্যাচ, তার মধ্যে জিতেছে ১০টিতে। আইপিএলে তারাই একমাত্র দল যারা ইতিমধ্যেই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং তাই দলটি আজকের ম্যাচে কোনও চাপ অনুভব করবে না।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি কখন শুরু হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি ১৯ মে, বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে। টস হবে সাতটায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচ ম্যাচের লাইভ কভারেজ কোথায় দেখা যাবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক হল আইপিএল-র অফিসিয়াল সম্প্রচারকারী। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচ ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচ ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে পাওয়া হবে।
(The above story first appeared on LatestLY on May 19, 2022 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).