Rajasthan Royals vs Lucknow Super Giants, IPL Live Streaming: রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ১৯ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২৬ নম্বর ম্যাচে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে তারা। জস বাটলার, যুজবেন্দ্র চাহালের মতো তারকাদের হার না মানার মানসিকতার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রয়্যালস। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস পাঁচ ম্যাচে তিনটি জয় তুলে নিয়েছে। কে এল রাহুলের দল সুপার জায়ান্টসের বোলিং আক্রমণ আইপিএলের টপ ফর্মে রয়েছে। উভয় দলই কাগজে-কলমে সমান মনে হলেও, ঘরের মাঠের কারণে রয়্যালস তাদের অবস্থান ধরে রাখতে পারে।
𝗥𝗥eady 😎💙💗#RRvLSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/bwsqLWoroS
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2023
কবে, কোথায় আয়োজিত হবে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ?
১৯ এপ্রিল জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস।
কখন থেকে শুরু হবে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 19, 2023 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

