Punjab Kings vs Royal Challengers Bangalore, IPL Live Streaming: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়
আজ ২০ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২৭ নম্বর ম্যাচে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আইপিএল ২০২৩-এ সাফল্যের সঙ্গে বেশ কয়েকটি চমকে দিয়েছে পাঞ্জাব কিংস। সুপার জায়ান্টস ও রয়্যালসকে হারিয়ে পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। শিখর ধওয়ন ও লিয়াম লিভিংস্টোনের ফিটনেস নিয়ে এখনও অপেক্ষা থাকলেও ঘরের মাঠে যে কোনও দলকে হারাতে সক্ষম কিংস। অন্যদিকে, ফাফ ডু প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের ব্যাটিং শক্তির কারণে সামান্য ফেভারিট হিসেবেই শুরু করবে।
There's a new 𝐁𝐢𝐠 𝐒𝐡𝐨𝐰 in Mohali! 💪 #SherSquad, taiyyar ho jao! The clash begins at 3:30 PM. 💥#PBKSvRCB #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/ZVuTEjpi5y— Punjab Kings (@PunjabKingsIPL) April 20, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,আইপিএলের ম্যাচ?
২০ এপ্রিল মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কখন থেকে শুরু হবে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2023 12:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

