Punjab Kings vs Lucknow Super Giants, IPL Live Streaming: পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ২৮ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ৩৮ নম্বর ম্যাচে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। চলতি মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাব ও লখনউ সুপার জায়ান্টস সাত ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পাঞ্জাব ভাল করলেও ঘরের মাঠে গুজরাত টাইটানসের কাছে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে লখনউ। হারলেও কে এল রাহুলের নেতৃত্বে সুপার জায়ান্টস শুরু করবে ফেভারিট হিসেবে। তবে লিয়াম লিভিংস্টোন, অর্শদীপ সিংহরা ধীরে ধীরে নিজেদের ফর্ম খুঁজে নেওয়ায় পাঞ্জাবের বিপক্ষে সতর্ক থাকতে হবে তাদের। নেট রান রেটে এগিয়ে লখনউ রয়েছে চতুর্থ স্থানে এবং পাঞ্জাব রয়েছে ষষ্ঠ স্থানে।
Ready for Mohali 👊 pic.twitter.com/HXBhFosAtU
— Lucknow Super Giants (@LucknowIPL) April 28, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ?
২৮ এপ্রিল মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস।
কখন থেকে শুরু হবে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 28, 2023 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

