Pretoria Capitals vs Durban Super Giants, SA20 Live Streaming: প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম ডারবান সুপার জায়ান্টস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম ডারবান সুপার জায়ান্টস জেনে নিন
৫ ফেব্রুয়ারি, রবিবার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) এসএ২০ (SA20) লিগের ২৭ তম ম্যাচে মুখোমুখি হবে প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) ও ডারবান সুপার জায়ান্টস (Durban Super Giants)। ওয়েন পার্নেলের (Wayne Parnell) নেতৃত্বাধীন ক্যাপিটালস ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গেছে তারা। যদিও আগের ম্যাচে এমআই কেপ টাউনের বিরুদ্ধে এক উইকেটে জয়ের জন্য কঠিন লড়াই করতে হয়েছিল ক্যাপিটালসকে। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সুপার জায়ান্টস। তাদের নেট রান রেট টুর্নামেন্টের সব দলের মধ্যে সবচেয়ে খারাপ থাকায় পরের ম্যাচে জয় তাদের জন্য যথেষ্ট হবে না।
Last chance saloon for @DurbansSG as they face table-toppers @PretoriaCapsSA ⚔️
Gear up for #PCvDSG, 8:30 pm onwards, LIVE on #JioCinema, @Sports18 & @ColorsTvTamil 📺📲#SA20 #SA20onJioCinema #SA20onSports18 pic.twitter.com/KO7mF8KeY7— JioCinema (@JioCinema) February 5, 2023
কবে, কোথায় আয়োজিত হবে প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম ডারবান সুপার জায়ান্টসের খেলা?
৫ ফেব্রুয়ারি, রবিবার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম ডারবান সুপার জায়ান্টসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম ডারবান সুপার জায়ান্টসের খেলা?
এসএ২০ ২০২৩-এর প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 05, 2023 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

