Peshawar Zalmi vs Quetta Gladiators, PSL 2025 Dream11 Prediction: আজ পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে এগিয়ে কে? একনজরে পিএসএলের Dream11 Prediction
আজ, ১২ এপ্রিল রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Peshawar Zalmi vs Quetta Gladiators, PSL 2025 Dream11 Prediction: পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ (PSL 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ এপ্রিল রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। গত বছর ইসলামাবাদ ইউনাইটেডের (Islamabad United) বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটরে ৫ উইকেটে হেরে ছিটকে যায় বাবর আজমের (Babar Azam) পেশোয়ার জালমি (Peshawar Zalmi)। অন্যদিকে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) দলটিও প্রথম এলিমিনেটরে হেরে যায়। গত মরসুমে ১০টি খেলায় পাঁচটি জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে লিগ পর্ব শেষ করে তারা। এইবার তারা চাইবে নতুন অধিনায়ক সাইম আইয়ুব (Saim Ayub)-এর হয়ে সেরাটা দিতে। LSG vs GT, IPL 2025 Live Streaming: কোথায়, কখন টিভিতে এবং অনলাইনে দেখবেন লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটানসের ম্যাচ?
পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫
🥁 HAPPY SATURDAY DOSTO 🥁
It’s @PeshawarZalmi vs @TeamQuetta
🕰️ 3:30 PM
🗓️ 12 April
🏟️ Rawalpindi Cricket Stadium
Get tickets on TCS website 🎟️ #HBLPSLX l #ApnaXHai I #PZvQG pic.twitter.com/2w0PlYo0b6
— PakistanSuperLeague (@thePSLt20) April 12, 2025
পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ খেলা চলাকালীন আকাশ পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
পিচ রিপোর্টঃ পাকিস্তানের বেশিরভাগ পিচের মতো কিন্তু রাওয়ালপিন্ডির ট্র্যাক নয়। এই পিচ সব ধরনের খেলোয়াড়দের বেশ সুযোগ দেয়। তাই আশা করা যায়, পুরো ম্যাচে ব্যাটারদের সঙ্গে বোলাররাও ট্র্যাক থেকে বেশ কিছুটা সাহায্য করবেন। এই পিচে সফল হতে হলে ব্যাটসম্যানদের প্রথম দিকে সাবধানে ব্যাটিং করতে হবে।
টসঃ এই ভেন্যুতে এখনও অবধি যতগুলি পিএসএলের ম্যাচ হয়েছে সেখানে প্রথমে টার্গেট দেওয়া এবং রান তাড়া করা দুটি দলের জয়ই বেশ সমানে সমান। এ থেকেই বোঝা যায়, খেলার ফলাফল নির্ধারণে টস খুব একটা বড় ভূমিকা রাখবে না।
পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস
ব্যাটসম্যান: রাইলি রুশো, বাবর আজম, সৌদ শাকিল, সাইম আইয়ুব
অলরাউন্ডার: হুসাইন তালাত, ফাহিম আশরাফ
বোলার: মহম্মদ আমির, লুক উড, নাহিদ রানা
অধিনায়ক অপশন: বাবর আজম/ সাইম আইয়ুব
সহ-অধিনায়ক অপশন: সৌদ শাকিল/ মহম্মদ আমির
(The above story first appeared on LatestLY on Aug 16, 3664 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

