Peshawar Zalmi vs Islamabad United, PSL Live Streaming: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ জেনে নিন

Peshawar Zalmi vs Islamabad United,  PSL Live Streaming: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Peshwar Zalmi (Photo Credit: Peshwar Zalmi/ Twitter)

আজ ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ১২ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি (Peshawar Zalmi) ও ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United)। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। পেশোয়ার জালমির বিপক্ষে মরিয়া ইসলামাবাদ ইউনাইটেড। পয়েন্ট টেবিলে শেষ থেকে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট এখন দুই। করাচি কিংসকে চার উইকেটে হারিয়ে টুর্নামেন্টে স্বপ্নের সূচনা করেছে তারা। তবে, মুলতান সুলতানসের বিপক্ষে দ্বিতীয় খেলায় দলটি পরাজিত হয়। সম্প্রতি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৪ উইকেটে হারিয়ে বৃহস্পতিবারের ম্যাচে নামছে পেশোয়ার জালমি। এক হার ও দুই জয়ে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন জালমি।

কবে, কোথায় আয়োজিত হবে পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের খেলা?

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের খেলা?

পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 23, 2023 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).