PBKS vs SRH Live Streaming: আইপিএলে আজ পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs SunRisers Hyderabad)। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচটি। নিজেদের গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পঞ্জাব। দারুন ফর্মে রয়েছেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ দলও টানা তিনটি ম্যাচে জয় পেয়েছে। চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স ছাড়াও তারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে।

PBKS vs SRH Live Streaming: আইপিএলে আজ পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
PBKS vs SRH (Photo credit: Twitter)

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs SunRisers Hyderabad)। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচটি। নিজেদের গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পঞ্জাব। দারুন ফর্মে রয়েছেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ দলও টানা তিনটি ম্যাচে জয় পেয়েছে। চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স ছাড়াও তারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে।

পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি কোথায় হবে?

পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি কখন শুরু হবে?

পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি ১৭ এপ্রিল, রবিবার দুপুর সাড়ে তিনটে শুরু হবে। টস হবে তিনটেয়।

পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের লাইভ কভারেজ কোথায় এবং কীভাবে দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্ক হল আইপিএল-র অফিসিয়াল সম্প্রচারকারী। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।

পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?

পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে পাওয়া হবে।

(The above story first appeared on LatestLY on Apr 17, 2022 10:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).