PBKS vs RCB, IPL 2024 Live Streaming:পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজকের আইপিএল ২০২৪ (IPL 2024) অভিযানে পঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বৃহস্পতিবার (৯ মে) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টুর্নামেন্টের ৫৮তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পঞ্জাব বর্তমানে চারটি জয় এবং সাতটি পরাজয় নিয়ে স্ট্যান্ডিংয়ের অষ্টম স্থানে রয়েছে আজ তারা আরসিবির বিরুদ্ধে জয় তুলে নিজেদের পয়েন্ট টেবিলের অবস্থান ভালো করতে চাইবে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ফর্ম অবশেষে ফিরে পেয়েছে। এখনও অবধি খেলা ১১ ম্যাচের মধ্যে চারটি জয় এবং সাতটি পরাজয় নিয়ে আরসিবি বর্তমানে স্ট্যান্ডিংয়ে সপ্তম স্থানে রয়েছে এবং তারা মরসুমে তাদের টানা চতুর্থ জয় তুলতে চাইবে। প্রথম জয়ের পর টানা ম্যাচ হেরে ১ মাস পর প্রথম জয় পায় আরসিবি। এরপর টানা ৩টি জয় তুলে প্লে-অফের ক্ষীণ আশা বাকি বেঙ্গালুরুর। উল্লেখ্য, আজ পঞ্জাব এবং বেঙ্গালুরুর মধ্যে যে দল ম্যাচ হারবে সেই দলের আইপিএল সফর আজকেই শেষ হয়ে যাবে। Goenka Angry on KL Rahul: হায়দরাবাদের বিপক্ষে লখনউয়ের হারে কেএল রাহুলের ওপর ক্ষিপ্ত সঞ্জীব গোয়েঙ্কা, দেখুন ভাইরাল ভিডিও
Tune in for a 𝐑𝐨𝐲𝐚𝐥 encounter in Dharamshala! 💥#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #PBKSvRCB pic.twitter.com/aYpDWUlZty
— Punjab Kings (@PunjabKingsIPL) May 9, 2024
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপনিল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, বিজয়কুমার বৈশক, মহিপাল লোমরোর, অনুজ রাওয়াত, সুয়শ প্রভুদেসাই, আকাশ দীপ, হিমাংশু শর্মা, রিস টপলি, টম কারান, লকি ফার্গুসন, ময়ঙ্ক ডাগর, আলজারি জোসেফ, মনোজ ভান্ডেজ, সৌরভ চৌহান, রাজন কুমার।
পঞ্জাব কিংসঃ প্রভসিমরান সিং, জনি বেয়ারস্টো, রাইলি রুশো, শশাঙ্ক সিং, স্যাম কারান (অধিনায়ক) জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আশুতোষ শর্মা, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, হরপ্রিত সিং ভাটিয়া, তানয় ত্যাগরাজন, বিধবথ কাভেরাপ্পা, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, শিখর ধাওয়ান, ক্রিস ওকস, অথর্ব তাইড়ে, নাথান এলিস, শিবম সিং, প্রিন্স চৌধুরী, বিশ্বনাথ সিং।
কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ?
৯ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ।
কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ?
২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ
সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on May 09, 2024 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

