PAK vs BAN, Super Four Asia Cup 2025 Winning Prediction: পাকিস্তান বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

আজ, ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে PAK বনাম BAN। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction?

PAK vs BAN, Super Four Asia Cup 2025 Winning Prediction: পাকিস্তান বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
Pakistan Cricket Team. (Photo Credits:X)

Pakistan National Cricket Team vs Bangladesh National Cricket Team, Winning Prediction: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর সুপার ফোর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে PAK বনাম BAN। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? ভারত ইতিমধ্যে টানা জয়ে ফাইনালের জন্য তাদের স্থান নিশ্চিত করেছে। এই ম্যাচের জয়ী দল রবিবারের ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করবে। পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে সুপার ফোরের অভিযান শুরু করে এবং ভারতের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ হেরে যায়। অন্যদিকে, বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ ম্যাচে গতকাল ভারতের কাছে হেরে যায়। IND vs BAN, Super Four Asia Cup 2025: এশিয়া কাপ ফাইনালে ভারত, ছিটকে গেল শ্রীলঙ্কা; আজ নকআউটে বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তান বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৫

পাকিস্তান বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচের হেড টু হেডঃ

টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান বনাম বাংলাদেশ। এই ২৫টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫ বার এবং পাকিস্তান জিতেছে ২০ বার।

পাকিস্তান বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পিচ ব্যালেন্সড, যেখানে ব্যাট এবং বলের সমান সুযোগ রয়েছে। পেসাররা প্রথম দিকে কিছু সাহায্য পান অন্যদিকে, স্পিনাররা ম্যাচ এগানোর সাথে সুযোগ পায়, যখন পিচ কিছুটা স্লো হয়ে যায়। পেসাররা এখানে প্রায় ৬৪% উইকেট পায়। এই পিচে রান তাড়া করা দলগুলোর জয়ের হার ৫৯%। আলোর নীচে বাড়তি সুবিধা, পুরনো রেকর্ড এবং সব ফ্যাক্টরগুলি মাথায় রেখে যে পক্ষ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে তারা বাড়তি সুবিধা পাবে।

পাকিস্তান বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:১৩৫-১৫৫ রান

দ্বিতীয় ইনিংস:১২০-১৩০ রান

পাকিস্তান বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচে আমাদের Winning Prediction

পাকিস্তান এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। দুটি দলের সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে, পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক বেশী এগিয়ে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ বেশ ভালো তাই পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশকে জিততে হলে সেরাটা দিতে হবে। এর আগে বাংলাদেশ তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সেটাও ঘরের মাঠে এবং এশিয়া কাপ ২০২৫ ম্যাচে একই পারফরম্যান্স দেখাবে বলে আশা করা যায়।

Google বলছে, আজ পাকিস্তানের জেতার সম্ভাবনা-৭২% এবং বাংলাদেশের জেতার সম্ভাবনা-২৮%

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).