PAK vs BAN 1st Test, Day 3 Live Streaming: পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট তৃতীয় দিন, কোথায় সরাসরি দেখবেন ভারত এবং বাংলাদেশে

পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না তবে বাংলাদেশে সম্প্রচার করা হবে গাজী টিভিতে, অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে তামাশা অ্যাপে এবং বাংলাদেশে টি-স্পোর্টসে

PAK vs BAN 1st Test, Day 3 Live Streaming: পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট তৃতীয় দিন, কোথায় সরাসরি দেখবেন ভারত এবং বাংলাদেশে
Muhammed Rizwan & Agha Salman (Photo Credit: Pakistan Cricket/ X)

Pakistan National Cricket Team vs Bangladesh National Cricket Team 1st Test, Day 3: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ ২৩ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনে মুখোমুখি হবে। মহম্মদ রিজওয়ানের কেরিয়ার সেরা ১৭১ রান ও সৌদ শাকিলের (১৪১) সঙ্গে পঞ্চম উইকেটে ২৪০ রানের জুটি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যায়। শাকিল মেহেদী হাসান মিরাজের বলে লিটনের হাতে স্টাম্প আউট হন এরপর আরেকটি উইকেট হিসেবে আগা সলমানকে আউট করেন সাকিব। দ্বিতীয় দিনের খেলায় মাত্র দুই উইকেটের পতনে পাকিস্তান ৪৪৮/৬ স্কোর করে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের ওপেনাররা ১২ ওভারের কঠিন সময় পার করে সফরকারীদের ২৭/০ রানে পৌঁছে দেয়। শাহিন আফ্রিদি ও নাসিম শাহের বলে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু করে দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। Mohammad Rizwan Falls On Crease: নাহিদ রানার বলে থার্ডম্যানের কাছে খেলতে গিয়ে দুবার ক্রিজে পড়ে গেলেন মহম্মদ রিজওয়ান (দেখুন ভিডিও )

পাকিস্তান বনাম বাংলাদেশ প্রথম টেস্ট

বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শোরিফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

পাকিস্তান দলঃ শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মহম্মদ আলী, সরফরাজ আহমেদ, মির হামজা, কামরান গুলাম, আবরার আহমেদ ও মহম্মদ হুরায়রা।

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ? 

২৩ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium) প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান বনাম বাংলাদেশ।

কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ঃ৩০টায়, বাংলাদেশ সময় সকাল ১১টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না তবে বাংলাদেশে সম্প্রচার করা হবে গাজী টিভিতে (Gazi TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে তামাশা অ্যাপে (Tamasha App) এবং বাংলাদেশে টি-স্পোর্টসে (T Sports)।

(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).