NZ vs SL 2nd T20I Live Streaming in India: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ,জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৫ঃ৩০টায়

NZ vs SL 2nd T20I Live Streaming in India: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ,জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
NZ vs SL T20I Series 2023 (Photo Credit:BLACKCAPS/ Twitter)

টেস্ট এবং একদিবসীয় জয়ের পর নিউজিল্যান্ড এবার নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে। যদিও শুরুটা হয়েছে শ্রীলঙ্কার এই সিরিজের প্রথম জয় দিয়ে। রবিবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে সুপার ওভারের মাধ্যমে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঈশ সোধির শেষ বলে ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কার সঙ্গে টাই করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। এর আগে টপ অর্ডারে ধস নামার পর আয়োজকদের ইনিংসের হাল ধরেন ড্যারিল মিচেল। দীর্ঘ দিনের চোট কাটিয়ে ফিরেছেন কুশল পেরেরা। অর্ধ শতরান করেছেন তিনি। শ্রীলঙ্কার সংগ্রহে ছিল ১৯৬ রানে ৫ উইকেট। ৪৫ বলে অপরাজিত ৫৩ রান করেন পেরেরা। ৪১ বলে ৬৭ রান করেন চারিথ আসালংকা।

কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ?

ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে (University Oval, Dunedin) শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ?

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৫ঃ৩০টায়

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

এই খেলা টিভিতে সম্প্রচারিত হবে না। সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম  (Amazon Prime) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).