NZ vs PAK 3rd T20I Live Streaming: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় টি-২০; সরাসরি দেখবেন যেখানে

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে। এই প্রথম টি-২০ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে।

NZ vs PAK 3rd T20I Live Streaming: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় টি-২০; সরাসরি দেখবেন যেখানে
NZ vs PAK T20I Series (Photo Credit: Pakistan Cricket/ X)

New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, শুক্রবার (২১ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। অন্যদিকে, পাকিস্তান কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখন সেখান থেকে বেরোতে পারবে কিনা সেটাই দেখার। প্রথম দুই ম্যাচে পরপর হারের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে তাদের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ১৫ ওভারে সংক্ষিপ্ত হয়ে যায়। প্রথমে ব্যাট করে পাকিস্তানের স্কোর হয় ৯ উইকেটে ১৩৫ রান। যেখানে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক আগা সলমন। জবাবে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ৪৫ ও ফিন অ্যালেন ৩৮ রান করেন। মাঝের ওভারে কয়েকটি হোঁচট খেয়েও ১৪তম ওভারে পাঁচ উইকেট হাতে রেখেই জয় পায় আয়োজকরা। NZ vs PAK 3rd T20I Dream11 Prediction: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচে কে হবে জয়ী? একনজরে ম্যাচের Dream11 Prediction

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজ

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডঃ সলমন আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ আলী, মহম্মদ হারিস, মহম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম ও উসমান খান।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস (ম্যাচ ৪-৫), মিচেল হে, ম্যাট হেনরি (ম্যাচ ৪-৫), কাইল জেমিসন (ম্যাচ ১-৩), ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইল ও'রুর্ক (ম্যাচ ১-৩), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় টি-২০ ম্যাচ?

২১ মার্চ নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে (Eden Park, Auckland) আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় টি-২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় টি-২০ ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টি-২০ ম্যাচ

সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টি-২০ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টি-২০ ম্যাচ

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টি-২০ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে

(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 09:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).