NorthEast United FC vs Odisha FC, ISL Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ

NorthEast United FC vs Odisha FC, ISL Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
Odisha FC (Photo Credit: Odisha FC/ Twitter)

আজ ১৭ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC) মুখোমুখি হবে ওড়িশা এফসি (Odisha FC)। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium, Guwahati) ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে ওড়িশা এফসি-কে। ২৭ পয়েন্ট নিয়ে ওড়িশা এখন ইন্ডিয়ান সুপার লিগে সাত নম্বরে। প্রথম লিগের ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে এক গোলে হারিয়েছে জুগারনাটরা (Juggernauts)। শেষ ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ৩-১ গোলে হারায় জোসেপ গোম্বাউয়ের (Josep Gombau) দল। অন্যদিকে, এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে নর্থইস্ট ইউনাইটেড। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এক পয়েন্ট বাঁচায় হাইল্যান্ডাররা।

কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসি?

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium, Guwahati) নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).