Mumbai Indians Women vs UP Warriorz, WPL Live Streaming: মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স, মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ

Mumbai Indians Women vs UP Warriorz, WPL Live Streaming: মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স, মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Mumbai Indians Women (Photo Credit: Women's Premier League (WPL)/ Twitter)

আজ ১৮ মার্চ মহিলা প্রিমিয়ার লিগে (Womens Premier League) ২০২৩-এর ১৫ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Women) ও ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (DY Patil Sports Academy, Navi Mumbai) অনুষ্ঠিত হবে ম্যাচটি। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছিল ইউপি ওয়ারিয়র্স। আলিসা হিলির দলকে যদি লড়তে হয়, তা হলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তবে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারা সহজ নয়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। ইয়াস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কউরদের বিরুদ্ধে ইউপি ওয়ারিয়র্স যদি নিজেদের পরিকল্পনা ঠিকঠাক রূপায়ণ করে, তা হলে খেলা যেকোনো সময় ঘুরে যেতে পারে।

কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?

নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (DY Patil Sports Academy, Navi Mumbai) মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগ?

মহিলা প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০ টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Mar 18, 2023 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).