Multan Sultans vs Islamabad United, PSL Live Streaming: মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ জেনে নিন

Multan Sultans vs Islamabad United, PSL Live Streaming: মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Multan Sultans (Photo Credit: Multan Sultans/ Twitter)

আজ ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মুলতান সুলতানস (Multan Sultans) ও ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United)। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium) অনুষ্ঠিত হবে ম্যাচটি। লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করেও রান তাড়া করতে নেমে এক রানে হেরে যায় সুলতানরা। তবে পরের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) বিপক্ষে এবং পেশোয়ার জালমির (Peshawar Zalmi) বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় লাভ করে। অন্যদিকে করাচি কিংসের (Karachi Kings) বিপক্ষে প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।

কবে, কোথায় আয়োজিত হবে মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেডের খেলা?

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium) মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেডের খেলা?

পাকিস্তান সুপার লিগের মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 19, 2023 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).