IPL 2025 Likely get Cancelled: সীমান্তে বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা, বাতিল হতে পারে আইপিএল ২০২৫
IANS রিপোর্ট করেছে যে বিসিসিআই সূত্র জানিয়েছে, এই বিষয়ে মিটিং সবে শেষ হয়েছে। সব কর্তৃপক্ষের সাথে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিসিসিআই বিস্তারিতভাবে যেকোনও মুহূর্তে এই ঘোষণা করতে পারে
IPL 2025 Likely get Cancelled: ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। সেই কারণে রিপোর্ট উঠে আসছে যে পুরো আইপিএল ২০২৫ (IPL 2025) বাতিল হয়ে যেতে পারে। গতকাল, পাঞ্জাব কিংস (Punjab Kings) বনাম দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচটি নিরাপত্তার কারণে ধর্মশালায় বাতিল হওয়ার কয়েক ঘন্টা পর এই রিপোর্ট সামনে এসেছে। পাঠানকোট থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত ভেন্যুতে বিমান হামলার সতর্কতা দেওয়া হয় যা উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। যা বিসিসিআই (BCCI)-কে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে জরুরি আলোচনায় বাধ্য করেছে। এখন IANS রিপোর্ট করেছে যে বিসিসিআই সূত্র জানিয়েছে, এই বিষয়ে মিটিং সবে শেষ হয়েছে। সব কর্তৃপক্ষের সাথে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিসিসিআই বিস্তারিতভাবে যেকোনও মুহূর্তে এই ঘোষণা করতে পারে। PSL 2025 in Dubai: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলার পর পাকিস্তান থেকে সরে পিএসএল এখন দুবাইয়ে
বাতিল হতে পারে আইপিএল ২০২৫
IPL to be suspended, BCCI will issue a detailed information anytime soon: BCCI sources to IANS pic.twitter.com/83s0SNEA7b
— IANS (@ians_india) May 9, 2025
এই অস্বস্তি ভারতের পাকিস্তানে সন্ত্রাসী মহলে মিসাইল হামলা চালানোর পর থেকে তৈরি হয়েছে। ২২ এপ্রিল মারাত্মক পহালগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন (অধিকাংশই পর্যটক)-এর প্রাণহানির দুই সপ্তাহ পরে ভারত রুখে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাতে, পাঞ্জাবের বেশ কয়েকটি এলাকা যেমন, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, মোহালি এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে বিমান হামলার সাইরেন শোনা যায়। তার সঙ্গে সেখানে শুরু হয় ব্ল্যাকআউট যা জনসাধারনের উদ্বেগ বাড়িয়েছে। জম্মুতে বিভিন্ন স্থানে বিস্ফোরণের সংবাদও এসেছে তবে ভারতীয় সেনাবাহিনী একাধিক আসন্ন হুমকি আটকানোর কথাও নিশ্চিত করেছে। এখন আইপিএল আয়োজকরা নিরাপত্তাকে গুরুত্ব দিতে খেলোয়াড়দের বিশেষ করে বিদেশী তারকাদের নিরপত্তার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে আরও আপডেট আশা করা হচ্ছে।
(The above story first appeared on LatestLY on May 09, 2025 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

