BBL Live Streaming: মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন

মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে

BBL Live Streaming: মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন
Glenn Maxwell (Photo Credit: Melbourne Stars/ X)

চলতি বিগ ব্যাশ লিগে কাঙ্ক্ষিত শুরু করতে পারেনি মেলবোর্ন স্টার্স (Melbourne Stars)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ব্রিসবেন হিটের (Brisbane Heat) কাছে ১০৩ রানের লজ্জাজনক হার পায় তারা। ঘরের মাঠে পার্থ স্কর্চার্সের (Perth Scorchers) বিপক্ষে মাঠে নামলেই ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) দল। আজ ১৩ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল মেলবোর্ন স্টার্স। ২১৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায় তারা। মেলবোর্ন স্টার্স থেকে অধিনায়ক ম্যাক্সওয়েল-সহ মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। অন্যদিকে, পার্থ স্কর্চার্সও এই মরসুমে একটি ম্যাচে খেলেছে, উদ্বোধনী ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে মুখোমুখি হয়। কিন্তু গেলংয়ে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে যায়। বৃষ্টি নামার সময় মাত্র ৩০ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল পার্থ স্করচার্স। Vijay Hazare Semi-Final Live Streaming: হরিয়ানা বনাম তামিলনাড়ু, প্রথম সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি; সরাসরি দেখুন

কবে, কোথায় আয়োজিত হবে মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ?

১৩ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground, Melbourne) ২০২৩-২৪ বিগ ব্যাশ লিগ ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স।

কখন থেকে শুরু হবে মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ?

মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি টিভিতে মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Dec 13, 2023 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).