BAN vs ZIM 1st Test Scorecard: মেহেদী হাসানের ২০০ উইকেট, তবুও সিলেট টেস্টে জিম্বাবয়ের কাছে হারল বাংলাদেশ; একনজরে স্কোরকার্ড

প্রথম টেস্ট ম্যাচে জিম্বাবয়ে বাংলাদেশকে তিন উইকেটে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সর্বাধিক পাঁচটি উইকেট নিয়েছেন। এক টেস্টে ১০ উইকেট নিয়ে তিনি এখন ২০০ উইকেটের মালিক।

BAN vs ZIM 1st Test Scorecard: মেহেদী হাসানের ২০০ উইকেট, তবুও সিলেট টেস্টে জিম্বাবয়ের কাছে হারল বাংলাদেশ; একনজরে স্কোরকার্ড
Brian Bennett and Ben Curran (Photo Credit: Zimbabwe Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Zimbabwe National Cricket Team: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) আয়োজিত হয় এই ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে জিম্বাবয়ে বাংলাদেশকে তিন উইকেটে পরাজিত করেছে। এর সাথে জিম্বাবয়ে দল দুই ম্যাচের সিরিজে ১-০ এর এগিয়ে গেছে। এই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। অন্যদিকে, জিম্বাবয়ের দায়িত্বে রয়েছেন ক্রেগ আরভিন (Craig Ervine)। ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। টস জয়ী হয়ে প্রথম ব্যাটিং করতে নেমে আয়োজক দল ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। BAN vs ZIM 1st Test Toss Update: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্টে টসে জিতল বাংলাদেশ, একনজরে দু’দলের একাদশ

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্টের স্কোরকার্ড

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মমিনুল হক (Mominul Haque) সর্বাধিক ৫৬ রান করেন। অন্যদিকে জিম্বাবয়ের হয়ে পক্ষে ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) এবং ওয়েলিংটন মাসাকাদজা (Wellington Masakadza) ৩ উইকেট নেন। উত্তরে জিম্বাবয়ের প্রথম ইনিংস ৮০.২ ওভারে ২৭৩ রানে শেষ হয়। তাদের হয়ে সিন উইলিয়ামস (Sean Williams) সর্বাধিক ৫৯ রান করেন। এর পাশাপাশি ব্রায়ান বেনেট (Brian Bennett) ৫৭ রান করেন। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) পাঁচ উইকেট নেন আর নাহিদ রানা (Nahid Rana) তিন উইকেট পান।

আজ চতুর্থ দিনের লাঞ্চ বিরতির ঠিক আগে বাংলাদেশ দল ৭৯.২ ওভারে ২৫৫ রানে অলআউট হয়ে যায়। ফলে জিম্বাবয়ে ১৭৪ রানের টার্গেট পায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত ১০৫ বলে ৬০ রান করেন। এছাড়াও মমিনুল হক ৪৭ রান এবং জাকের আলী (Jaker Ali) ৫৮ রান করেন। এদিকে মাহমুদুল হাসান জয় (Mahmudul Hasan Joy) ৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে জিম্বাবয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি অসাধারণ বোলিং করেন। ব্লেসিং মুজারাবানি ২০.২ ওভারে ৭২ রান দিয়ে ৬ উইকেট নেন। এছাড়াও ওয়েলিংটন মসাকাদজা ২টি উইকেট নেন।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবয়ের দল ৫০.১ ওভারে সাতটি উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। জিম্বাবয়ের পক্ষে ওপেনার ব্রায়ান বেনেট সর্বাধিক ৫৪ রানের চমৎকার ইনিংস খেলে। ব্রায়ান বেনেট ছাড়া বেন কারান ৪৪ রান যোগ করেন। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সর্বাধিক পাঁচটি উইকেট নিয়েছেন। এক টেস্টে ১০ উইকেট নিয়ে তিনি এখন ২০০ উইকেটের মালিক। মিরাজ ছাড়া তাইজুল ইসলাম দুটি উইকেট নেন। দুটি দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হবে।

১০ উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ এখন ২০০ উইকেটের মালিক

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).