Lucknow Super Giants vs Delhi Capitals, IPL Live Streaming: লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ১ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ৩ নম্বর ম্যাচে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আজ আইপিএলের ডাবলহেডারে দ্বিতীয় ম্যাচ এটি। লখনউ ও দিল্লি, দু'দলের জন্যই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া। তাই রোমাঞ্চকর ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুর্ভাগ্যবশত, এই দুই দল আসন্ন খেলায় তাদের প্রথম পছন্দের পূর্ণ-শক্তিসম্পন্ন একাদশকে মাঠে নামতে পারবে না। লখনউ কুইন্টন ডি'কককে মিস করবে, অন্যদিকে জাতীয় প্রতিশ্রুতির কারণে মুস্তাফিজুর রহমান, অ্যানরিচ নর্টজে এবং লুঙ্গি এনগিডিদের দিল্লিতে পাওয়া যাবে না।
Ab Raah Mein Hai Ik Dilkashi Si Barsi 💙🎶
On the road, and ready to roar in our first Game of #IPL2023 against #LSG 👋🏼#YehHaiNayiDilli #LSGvDC pic.twitter.com/vCevzgnLfd— Delhi Capitals (@DelhiCapitals) April 1, 2023
কবে, কোথায় আয়োজিত হবে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ?
১ এপ্রিল লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস।
কখন থেকে শুরু হবে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) এবং ভুট (Voot) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 01, 2023 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

