PSL 2024 Live Streaming: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, পাকিস্তান সুপার লিগ ২০২৪, সরাসরি দেখবেন যেখানে
লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
নবম আসরে পদার্পণ করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (PSL 2024)। পিএসএলের নতুন মরসুমের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড (Multan Sultans)। আজ ১৭ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচটি। গত পিএসএলের ফাইনালে মুলতান সুলতানসকে হারিয়ে জয় নিশ্চিত করেছিল লাহোর কালান্দার্স। ২০২২ আসরেও চ্যাম্পিয়ন হয় তারা। তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে, লাহোর কালান্দার্স এই বছর তাদের টানা তৃতীয়বারের মতো পিএসএল জয়ের জন্য এই কীর্তির পুনরাবৃত্তি করতে চাইবেন। তারা রাসি ফন ডার ডুসেন, শাই হোপ, আবদুল্লাহ শফিক এবং ড্যান লরেন্সের মতো খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী ইউনিট তৈরি করেছে। এদিকে ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। তাদের দলে অ্যালেক্স হেলস, কলিন মুনরো, টম কারান, ইমাদ ওয়াসিমের মতো বড় নাম রয়েছে। Mohammad Hafeez: ডিরেক্টরের পদ থেকে ছাঁটাইয়ের পর দলকে ফাঁস করে দেওয়ার হুমকি পাকিস্তানের মহম্মদ হাফিজের
#HBLPSL Mubarak! 🤗
Your #Sherus are Ready to ROAR! Send in your wishes below. 👇 #LQvIU #HBLPSL9 #UnitedWeWin pic.twitter.com/AeVgM7RZgT
— Islamabad United (@IsbUnited) February 17, 2024
ইসলামাবাদ ইউনাইটেডঃ অ্যালেক্স হেলস, হায়দার আলি, কলিন মুনরো, আজম খান (উইকেটরক্ষক), আগা সালমান, শাদাব খান (অধিনায়ক), ফাহিম আশরফ, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, টাইমাল মিলস, ওবেড ম্যাককয়, কাসিম আকরাম, রুম্মান রইস, হুনাইন শাহ, শামিল হুসেন, শাহাব খান, উবেদ শাহ।
লাহোর কালান্দার্সঃ ফখর জামান, আবদুল্লাহ শফিক, রাসি ভ্যান ডার ডুসেন, লোরকান টাকার (উইকেটরক্ষক), সাহেবজাদা ফারহান, কামরান গোলাম, ডেভিড উইস, শাহিন আফ্রিদি, জামান খান, হারিস রউফ, মহম্মদ ইমরান, আহসান ভাট্টি, মির্জা তাহির বেগ, তায়েব আব্বাস, জাহানদাদ খান, সালমান ফায়াজ, সৈয়দ ফরিদুন।
কবে, কোথায় আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪ ম্যাচ?
১৭ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪ ম্যাচ।
কখন থেকে শুরু হবে লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪ ম্যাচ?
লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪-এর ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড,পাকিস্তান সুপার লিগ ২০২৪ ম্যাচ
ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 17, 2024 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

