Kolkata Knight Riders vs Punjab Kings, IPL Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়
আজ ১ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২ নম্বর ম্যাচে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। আজ আইপিএলের ডাবলহেডারে প্রথম ম্যাচ এটি। দুই দলই বেশিরভাগ সময় থাকে টেবিলের তলার দিকে। এইবার নতুন মরসুমে তারা চাইবে সবাইকে ভুল প্রমাণ করে একটি ভাল শুরু পেতে। শিখর ধাওয়ানের নেতৃত্বে নতুন মরসুম শুরু করছে পাঞ্জাব। গত চার বছর ধরে পাঞ্জাব ধারাবাহিকভাবে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে শেষ করেছে। অন্যদিকে, আইপিএলের প্রথমেই চোটের জন্য ছিটকে গেছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়সের অনুপস্থিতিতে নীতিশ রানার নেতৃত্বে গতবারের থেকে আরও শক্তিশালী পারফরম্যান্সের লক্ষ্যে নামবে নাইট রাইডার্স। গত মরসুমে ১৪ ম্যাচে মাত্র ৬ জয় নিয়ে সপ্তম স্থানে শেষ করেছিল তারা। ভাল ব্যাটিং ট্র্যাকে গরম বিকেলে একটা বিনোদনমূলক ও হাই স্কোরিং খেলা আশা করা যায় আজ।
𝘗𝘳𝘰𝘵𝘩𝘰𝘮 𝘫𝘶𝘥𝘥𝘩𝘰! ⚔️ Let's go, Knight Riders! 👊#PBKSvKKR #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/GAH0TZsKyj— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2023
কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
১ এপ্রিল মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস।
কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস, আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) এবং ভুট (Voot) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 01, 2023 12:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

