Kolkata Knight Riders vs Mumbai Indians, IPL Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়

Kolkata Knight Riders vs Mumbai Indians, IPL Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
KKR Team, IPL 2023 (Photo Credit: Kolkata Knight Riders/ Twitter)

আজ ১৬ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২২ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ এটি ডাবলহেডারের প্রথম ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে জোফ্রা আর্চারকে নিয়ে যখন তারা চোটের শঙ্কায়, তখন মুম্বইয়ের ব্যাটিং ইউনিট প্রতি ম্যাচে আগের থেকে ভালো হয়েছে। তবে ৩ ম্যাচের মাত্র একটিতেই জয় পেয়ে পয়েন্ট নবম স্থানে রয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত চার ম্যাচে দু'টি জয় পেয়েছে। নাইট রাইডার্সের ভারসাম্যপূর্ণ ইউনিটে রিংকু সিং ও সুনীল নারিনের মতো তারকারা রয়েছেন। এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নিতিশ রানার দল।

কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?

১৬ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।

কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Apr 16, 2023 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).