Kolkata Knight Riders vs Gujarat Titans, IPL Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়

Kolkata Knight Riders vs Gujarat Titans, IPL Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Kolkata Knight Riders (Photo Credit: Kolkata Knight Riders/ Twitter)

আজ ৯ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ১৩ নম্বর ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আজ আইপিএলের ডাবলহেডারে প্রথম ম্যাচ এটি। ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্স তাদের প্রথম দুটি ম্যাচ জিতে তাদের শিরোপা প্রতিরক্ষার অভিযান শুরু করেছে। শুভমন গিল, সাই সুধারাসনরা ব্যাট হাতে মুগ্ধ করেছে, তারকা বোলিং আক্রমণও যথেষ্ট ভরসা যুগিয়েছে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বড় জয় নিয়ে আজ মাঠে নামবে নাইট রাইডার্স। ব্যাটিং নিয়ে কিছুটা সমস্যা থাকায় স্পিন আক্রমণে বিধ্বস্ত করে জয় তুলে নিতে মরিয়া হবে তারা। এই মুহূর্তে গুজরাত ২ টি জয় নিয়ে তৃতীয় স্থানে এবং কলকাতা ১ টি জয় নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?

৯ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স।

কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স, আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Apr 09, 2023 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).