Kenya Vs Nigeria, 4th T20I Live Streaming: কেনিয়ার বিরুদ্ধে সমতা ফেরাবে নাইজেরিয়া নাকি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে কেনিয়া? কোথায় কখন দেখবেন জানুন এক ক্লিকে

ভারতের কোনো টিভি চ্যানেলে কেনিয়া বনাম নাইজেরিয়া টি-২০ আন্তর্জাতিক ম্যাচের সরাসরি সম্প্রচার হবে না। কেনিয়া বনাম নাইজেরিয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে।

Kenya Vs Nigeria, 4th T20I Live Streaming: কেনিয়ার বিরুদ্ধে সমতা ফেরাবে নাইজেরিয়া নাকি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে কেনিয়া? কোথায় কখন দেখবেন জানুন এক ক্লিকে
KEN vs NGR 4th T-20I Photo Credit: X

২০০৩ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কেনিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে আফ্রিকার ক্রিকেটের প্রতিশ্রুতিবান শক্তি নাইজেরিয়া। তিন ম্যাচের মধ্যে  ২-১ ব্যবধানে লিড নিয়ে কেনিয়া নাইজেরিয়ার বিরুদ্ধে মঙ্গলবার, ১৬ জুলাই নাইরোবির শিখ ইউনিয়ন ক্লাব গ্রাউন্ডে তাদের চতুর্থ ম্যাচের জন্য প্রস্তুত। প্রথম দুটি ম্যাচে হারের পর সোমবার সিরিজের তৃতীয় খেলায় কেনিয়া-কে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে নাইজেরিয়া। তাই আজকের ম্যাচে নাইজেরিয়া সিরিজে সমতা ফিরিয়ে আনার জন্য চাইবে জয় অন্যদিকে কেনিয়া চাইবে ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিতে।

কেনিয়া বনাম নাইজেরিয়া, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ কখন দেখবেন?

কেনিয়া বনাম নাইজেরিয়া, ৪র্থ টি-২০ আন্তর্জাতিক ম্যাচটি মঙ্গলবার,১৬ জুলাই নাইরোবির শিখ ইউনিয়ন ক্লাব গ্রাউন্ডে ভারতীয় সময়(IST) বেলা ১২টায় শুরু হবে।

কেনিয়া বনাম নাইজেরিয়া, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ কোথায় দেখবেন?

ভারতের কোনো টিভি চ্যানেলে কেনিয়া বনাম নাইজেরিয়া টি-২০ আন্তর্জাতিক ম্যাচের সরাসরি সম্প্রচার হবে না। কেনিয়া বনাম নাইজেরিয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে।

 

কেনিয়া দল -

সুখদীপ সিং (উইকেটরক্ষক), হরেন্দ্র কেরাই (উইকেট রক্ষক), নীল মুগাবে, রুশববর্ধন প্যাটেল, নেলসন ওধিয়াম্বো, তানজিল শেখ, শচীন ভুদিয়া, শেম এনগোচে, রাকেপ প্যাটেল (অধিনায়ক), লুকাস এনডানডাসন, জসরাজ কুন্ডি, ব্রজ প্যাটেল, ফ্রান্সিস মুইয়া মুতুয়া , বিশাল প্যাটেল, পিটার ল্যাঙ্গাট, ইমানুয়েল বুন্দি, জেরার্ড মুথুই, পুষ্কর শর্মা

নাইজেরিয়া দল -

ড্যানিয়েল আজেকু, ওলায়িংকা ওলালেয়ে, সুলাইমন রুনসেউ, চিমেলি উদেকওয়ে, আইজ্যাক ডানলাদি, জোশুয়া এশিয়া, পিটার আহো, প্রসপার ইউসেনি, সলোমন চিলেমানিয়া, সিলভেস্টার ওকপে (অধিনায়ক), মোহাম্মদ তাইও, ইফেনিচুকু উবো, আইজ্যাক আকপে, ভিনসেন্ট, এস সালাউ (উইকেট রক্ষক)

 

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).