Joburg Super Kings vs Sunrisers Eastern Cape 2nd Semi-Final, SA20 Live Streaming: জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, দ্বিতীয় সেমিফাইনাল জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ জেনে নিন
আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএ২০ (SA20)-এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জোবার্গ সুপার কিংস (Joburg Super Kings) ও সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। ম্যাচটি হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion)। এডেন মারক্রামের (Aiden Markram) নেতৃত্বে সানরাইজার্সের এই টুর্নামেন্টের অভিযানে এখন পর্যন্ত সাফল্য পেয়েছে। প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নেয় তারা। টুর্নামেন্টে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে সুপার কিংস একপর্যায়ে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় ডু প্লেসিসের দল। তবে, তারা সঠিক সময়ে জয় পেতে শুরু করে। শেষ চারের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে সুপার কিংস। ১০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
.@JSKSA20 and @SunrisersEC will go head-to-head for a place in the #SA20 final ⚔️
Watch the second semi-final - tonight at 8:30 PM - LIVE on 👉🏻 #JioCinema, #Sports18 & @ColorsTvTamil 📺📲#SA20onJioCinema #SA20onSports18 #SA20League pic.twitter.com/GlCE3u2VnN— JioCinema (@JioCinema) February 9, 2023
কবে, কোথায় আয়োজিত হবে জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, দ্বিতীয় সেমিফাইনাল খেলা?
৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, দ্বিতীয় সেমিফাইনাল খেলা?
এসএ২০ ২০২৩-এর জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

