Islamabad United vs Peshawar Zalmi, Eliminator 1 PSL Live Streaming: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি, এলিমিনেটর ১ পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি এলিমিনেটর ম্যাচ জেনে নিন
আজ ১৬ মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) ও পেশোয়ার জালমি (Peshawar Zalmi)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) অনুষ্ঠিত হবে ম্যাচটি। পিএসএলে এখনও পর্যন্ত ভাল ক্রিকেট খেলেছে ইসলামাবাদ ইউনাইটেড। লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৬টিতেই জয় পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছে শাদাব খানের দল। অন্যদিকে, পেশোয়ার জালমি ১০ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে শেষ করেছে বাবর আজমের দল। এই ম্যাচের বিজয়ীকে টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য কোয়ালিফায়ার ১-এর পরাজিত দলের বিপক্ষে খেলতে হবে। এই টুর্নামেন্টে দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে এবং তাদের জয়ের হার সমান। শেষ ম্যাচে পেশোয়ার ১৩ রানে জিতেছিল।
🚨 Eliminator 🚨
Aar yaa paar
Zalmi ka chaly ga waar
Ya goonjay ge Sher Ki Dhaar
It's going to be 🔥🔥#IUvPZ #HBLPSL8 #UnitedWeWin pic.twitter.com/pZj6WdUe3d— Islamabad United (@IsbUnited) March 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমির এলিমিনেটর ম্যাচ?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি এলিমিনেটর ম্যাচ?
পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি এলিমিনেটর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 16, 2023 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

