Islamabad United vs Karachi Kings, PSL Live Streaming: ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংসের ম্যাচ জেনে নিন

Islamabad United vs Karachi Kings, PSL Live Streaming: ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Islamabad United, PSL 2023 (Photo Credit: Pakistan Cricket League/ Twitter)

আজ ৩-য় মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ১৯ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) ও করাচি কিংস (Karachi Kings)। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। আগের ম্যাচে পেশোয়ার জালমির কাছে হেরেছে করাচি কিংস, আজ তাঁদের প্রতিপক্ষ দু'বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তারা খারাপ খেলেছে, সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে সেই কারণে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে মরিয়া তারা। অন্যদিকে, ইসলামাবাদ আগের ম্যাচে লাহোর কালান্দার্সের কাছে হারে। বোলিং বা ব্যাটিং, আগের ম্যাচে কিছুই ইসলামাবাদের জন্য ভালো হয়নি। তবে লিগ টেবিলে তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। পাঁচ ম্যাচের তিনটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

কবে, কোথায় আয়োজিত হবে ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংসের খেলা?

রাওয়ালপিন্ডির পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংসের খেলা?

পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Mar 03, 2023 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).