IRE vs SA 2nd T20I Live Streaming: আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০, সরাসরি দেখবেন যেখানে

আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ টায়, অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।

IRE vs SA 2nd T20I Live Streaming: আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০, সরাসরি দেখবেন যেখানে
IRE vs SA T20I Series (Photo Credit: Cricket Ireland/ X)

Ireland National Cricket Team vs South Africa National Cricket Team, 2nd T20I: আফগানিস্তানের বিপক্ষে নজিরবিহীন ওয়ানডে সিরিজ হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারায় সূচনা করেছে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। আজ ২৯ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। গত ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে বলে। প্রথমে ব্যাট করতে নেমে কার্টিস ক্যাম্ফারের ৩৬ বলে ৪৯ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। এরপর উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটনের মাত্র ৪৮ বলে ৭৬ রান, তিনটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে রিজা হেনড্রিক্সের হাফসেঞ্চুরির পাশাপাশি দক্ষিণ আফ্রিকা মাত্র ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচে জয় পেলেই ১-১ ব্যবধানে সিরিজে সমতা ফেরানোর দিকে নজর থাকবে আয়ারল্যান্ডের, অন্যদিকে প্রোটিয়ারা এই ম্যাচে জয় দিয়ে প্রাক্তনকে ক্লিন সুইপ করতে চাইবে।

আয়ারল্যান্ডের স্কোয়াডঃ পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, নিল রক, গ্যাভিন হোয়ে, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, বেঞ্জামিন হোয়াইট, গ্রাহাম হিউম, ক্রেইগ ইয়ং, ম্যাথু হামফ্রেস, ফিওন হ্যান্ড, রস অ্যাডায়ার।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, জেসন স্মিথ, উইয়ান মুল্ডার, বিয়র্ন ফরটুইন, ওটনিল বার্টম্যান, লিজাড উইলিয়ামস, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি, প্যাট্রিক ক্রুগার, রিজা হেনড্রিকস, আন্দিলে সিমেলেন, নাকাবা পিটার।

কবে, কোথায় আয়োজিত হবে আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচ?

২৯ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।

কখন থেকে শুরু হবে আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচ?

আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচ?

আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচটি ভারতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচ?

আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি২০ ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Sep 29, 2024 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).