IPL 2025 Suspended: ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে অনির্দিষ্টকালের জন্য বাতিল আইপিএল ২০২৫, কি হবে ভবিষ্যৎ?
প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা চলতে থাকায়, বিসিসিআই আপাতত এই লিগটিকে স্থগিত করেছে। একইসঙ্গে তারা খেলোয়াড়দের সেফটি নিশ্চিত করতে প্রস্তুতি শুরু হয়েছে। বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে বলেন যে, 'দেশে যুদ্ধ চলছে তখন ক্রিকেট চলা ভালো দেখায় না'।
IPL 2025 Suspended: বিসিসিআই (BCCI) শুক্রবার ৯ মে ঘোষণা করেছে যে আইপিএল ২০২৫ (IPL 2025) ভারতের ও পাকিস্তানের মাঝে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা চলতে থাকায়, বিসিসিআই আপাতত এই লিগটিকে স্থগিত করেছে। একইসঙ্গে তারা খেলোয়াড়দের সেফটি নিশ্চিত করতে প্রস্তুতি শুরু হয়েছে। বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে বলেন যে, 'দেশে যুদ্ধ চলছে তখন ক্রিকেট চলা ভালো দেখায় না'। আইপিএল ২০২৫ লিগ পর্বের শেষ কয়েকটি ম্যাচ নিয়ে এগিয়ে যাচ্ছিল প্লে-অফ এবং ফাইনালের দিকে। বৃহস্পতিবার, ৮ মে, পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এর মধ্যে ম্যাচটি ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে প্রথম ইনিংসের ১১তম ওভারে বাতিল করা হয় জম্মু এবং পাটিয়ালার এয়ার রেড সতর্কতার পর। Rohit Sharma: দেশবাসীর কাছে ভুয়ো খবর না ছড়ানোর আবেদন অধিনায়ক রোহিত শর্মার
অনির্দিষ্টকালের জন্য বাতিল আইপিএল ২০২৫
IPL 2025 has been suspended
▶️ https://t.co/Ogmvowe2lX pic.twitter.com/KDD8Zu0Jfv
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 9, 2025
যেহেতু স্টেডিয়ামটি সীমান্ত অঞ্চলের থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে ছিল তাই বিসিসিআই মাঝপথে গেমটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, ৯ মে, আইপিএল ২০২৫-এর ৫৯ নম্বর ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এর লিগ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এখন ঘোষণা নিশ্চিত হয়েছে হয়তো সেই ম্যাচ আজকে সম্ভব নয়।
আইপিএল ২০২৫-এর কতগুলো ম্যাচ বাকি এবং কি হবে ভবিষ্যৎ?
আইপিএল ২০২৫-এ এখনও অবধি ৫৮টি ম্যাচ হয়েছে। এখনও ১৬টি ম্যাচ খেলা বাকি আছে যার মধ্যে প্লে-অফ এবং ফাইনাল রয়েছে যা ২৫ মে হওয়ার কথা। আজকের তারিখ ৯ মে অনুযায়ী, গুজরাট টাইটান্স (Gujarat Titans) ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৫ পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে, যার নেট রান রেট +০.৭৯৩। দুইটি অন্যান্য দলও ১৬ পয়েন্টে আছে। তবে বেশী নেট রান রেট (+০.৪৮২) নিয়ে আরসিবি (RCB) দ্বিতীয় স্থানে আছে এবং পিবিকেএস +০.৩৭৬ নেট রান রেট নিয়ে তার পরেই আছে। পিবিকেএস গুজরাট টাইটান্স এবং আরসিবির তুলনায় একটি এক্সট্রা ম্যাচ খেলেছে। এখন আদেও আইপিএল শুরু হবে কিনা সেটা জানা যায়নি। তবে কিছু রিপোর্ট দাবি করছে যে হয়তো বিদেশে বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় হয়তো বাকি ম্যাচগুলি খেলা হতে পারে।
(The above story first appeared on LatestLY on May 09, 2025 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

