IPL 2024 Opening Ceremony Live Streaming: এ আর রহমান থেকে অক্ষয় কুমার! সরাসরি দেখুন আইপিএলের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান
২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়
চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর মধ্যে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪ এর সূচনা হবে। কিংবদন্তী এমএস ধোনি রুতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্ব হস্তান্তর করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে। শুক্রবার ওপেনিং ম্যাচ শুরু হওয়ার আগে একটি তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফের (Tiger Shroff) মতো সুপারস্টারদের পারফর্ম করতে দেখা যাবে। এছাড়া অনুষ্ঠানে গায়ক সোনু নিগম (Sonu Nigam) এবং সুরকার এ আর রহমান (AR Rahman) পারফর্ম করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে টস ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে পিছিয়ে সন্ধে ৭টা ৩০ মিনিট করা হয়েছে, প্রথম ইনিংস শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। সুপার কিংস পাঁচবারের চ্যাম্পিয়ন, এবং ষষ্ঠ শিরোপার আশায় জয় দিয়ে সফর শুরু করতে চাইবে এদিকে, মহিলা প্রিমিয়ার লিগে তাদের প্রথম শিরোপা পেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের শেলফে প্রথম পুরুষ দলের আইপিএল শিরোপা যুক্ত করতে আগ্রহী হবে। Watch IPL 2024 on YuppTV: সারা বিশ্বে ৭০টি দেশে ২০২৪ আইপিএল সরাসরি দেখুন YuppTV-তে
তারকাখচিত রাতে থাকছেন যারা
The stage is set, the lights are bright, and the stars are ready to shine at the #TATAIPL 2024 Opening Ceremony! 🎉🥳
Get ready for an unforgettable fusion of cricket and entertainment ft. a stellar lineup! ✨
🗓22nd March
⏰6:30 PM onwards pic.twitter.com/7POPthFITx
— IndianPremierLeague (@IPL) March 20, 2024
মিড-ইনিংসে থাকবেন ডিজে আক্সওয়েল
A captivating performance awaits for you at the #TATAIPL Mid Innings Show 🤩
Renowned Swedish DJ, record producer and remixer - DJ Axwell is all set to entertain Chennai with his enchanting live performance! 🎶@Axwell pic.twitter.com/eqLCkwl7sA
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান?
২২ মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চেপকে (MA Chidambaram Stadium, Chennai) আয়োজিত হবে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান।
কখন থেকে শুরু হবে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান?
২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান
সরাসরি টিভিতে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

