MI vs RR, IPL 2022 Live Cricket Streaming: আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) আজ মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals)। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) হবে ম্যাচটি। এই মরসুমের প্রথম ম্যাচেই হেরেছে মুম্বই। তারা ৪ উইকেটে হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস ৬১ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) আজ মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals)। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) হবে ম্যাচটি। এই মরসুমের প্রথম ম্যাচেই হেরেছে মুম্বই। তারা ৪ উইকেটে হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস ৬১ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।
সূর্যকুমার যাদব চোট সারিয়ে দলে ফেরায় শক্তি বাড়বে মুম্বই শিবিরের। চোটের কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। তবে আরও দায়িত্ব নিতে হবে হবে অধিনয়াক রোহিত শর্মা ও ইশান কিষাণের ওপেনিং জুটিকে। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের উপর আজও নজর থাকবে। তিনি হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতক করেছিলেন। মিডল অর্ডারে ২৯ বলে ৪১ রান করে নজর কেড়েছেন দেবদত্ত পাদিক্কালও।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি নভি মুম্বইয়ের ডি ওয়াই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন শুরু হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি ২ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ কভারেজ কোথায় এবং কীভাবে দেখা যাবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক হল আইপিএল-র অফিসিয়াল সম্প্রচারকারী। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে পাওয়া হবে।
(The above story first appeared on LatestLY on Apr 02, 2022 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

