KKR vs PBKS, IPL 2022 Live Cricket Streaming: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League 2022) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে কলকাতা। দলের বোলাররা উভয় ম্যাচেই দুর্দান্ত পারফরম্য়ান্স দেখিয়েছে। অধিনায়ক শ্রেয়স আইয়ারও তাঁর বোলারদের বেশ ভালভাবেই ব্যবহার করেছেন এবং এই ম্যাচে তিনি কীভাবে চাপ সামলাবেন তা দেখতে আকর্ষণীয় হবে। আন্দ্রে রাসেল গত ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। তাই আজকের ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয় থাকছে। তিনি খেলতে না পারলে পরিবর্তে মহম্মদ নবি ও চামিকা করুণারত্নের মধ্যে কাউকে খেলানো হতে পারে।

অন্যদিকে নাইটদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস আজ মাঠে নামবে নতুন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে। গত ম্যাচে পঞ্জাব কিংস ৫ উইকেটে হারিয়েছে আরসিবি-কে। ২০৫ রান সহজে তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব। প্রথম ম্যাচে লোয়ার মিডল অর্ডারের তিন ব্যাটার লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান ও ওডেন স্মিথ দলকে বড় রান তাড়া করে ম্যাচ জিতিয়েছেন। কোয়ারান্টিন শেষ করে অনুশীলন শুরু করে দিয়েছেন কাগিসো রাবাডা। শুক্রবার তাঁকে খেলাতে পারে পঞ্জাব।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কোথায় হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কখন শুরু হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচটি ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ কভারেজ কোথায় এবং কীভাবে দেখা যাবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক হল আইপিএল-র অফিসিয়াল সম্প্রচারকারী। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে পাওয়া হবে।
(The above story first appeared on LatestLY on Apr 01, 2022 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).