IPL 2021: সামনেই আইপিএল-র দ্বিতীয় লেগ, জেনে নিন কেকেআর-র পুরো দল ও ম্যাচের সময়
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) শুরু হবে আইপিএল-র (IPL 2021) দ্বিতীয় লেগ। ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। তারপর দিনই আবুধাবিতে নামবে কেকেআর। দ্বিতীয় লেগের গ্রুপ পর্বে মোট ৭টি ম্যাচ খেলবে কেকেআর।

প্রথম লেগে কেকেআর-র পারফরম্যান্স ছিল শোচনীয়। ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছিল তারা। পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একমাত্র জিততে পেরেছিল ইয়ন মর্গানের দল। মাত্র ৪ পয়েন্ট নিয়ে কলকাতা লিগ টেবিলে ৭ নম্বরে রয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের পূর্ণ দল:
ইয়ন মর্গানন, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিধ কৃষ্ণা, গুরকীরত সিং মান, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমান গিল, সুনীল নারাইন, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, পবন নেগী, টিম সেফার্ট, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, বৈভব অরোরা, করুণ নায়ার, হরভজন সিং, বেন কাটিং, ভেঙ্কটেশ আইয়ার ও টিম সাউদি।
কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সময় ও ভেনু:
| Match Details | Date | Time | Venue |
| KKR vs Royal Challengers Bangalore | September 20, 2021 | 7:30 PM | Abu Dhabi |
| KKR vs Mumbai Indians | September 23, 2021 | 7:30 PM | Abu Dhabi |
| KKR vs Chennai Super Kings | September 26, 2021 | 3:30 PM | Abu Dhabi |
| KKR vs Delhi Capitals | September 28, 2021 | 3:30 PM | Sharjah |
| KKR vs Punjab Kings | October 1, 2021 | 7:30 PM | Dubai |
| KKR vs Sunrisers Hyderabad | October 3, 2021 | 7:30 PM | Dubai |
| KKR vs Rajasthan Royals | October 7, 2021 | 7:30 PM | Sharjah |
(The above story first appeared on LatestLY on Sep 13, 2021 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).