SRH vs KKR: আইপিএলে আজ সাইরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) ৩৫ তম ম্যাচে আজ সাইরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শেখ জায়েদ স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ইয়ন মর্গান অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পরও গত ম্যাচে খুব বাজেভাবে হেরেছে নাইটরা। দলের ব্যাটিং বিপর্যয় ছিল দেখার মতো। তাই আজকের ম্যাচে জয়ে ফিরতে প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করতে পারেন মর্গান।

একই অবস্থা সানরাইজার্স হায়দরাবাদেরও। দল জয় ধরে রাখতে পারছে না। গত দুটি ম্যাচে তারা হেরেছে। তাই সে কথা মাথায় রেখে তারাও দলে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে। দুটি দলই প্লে অফে জায়গা পেতে চাইছে। তাই আজকর ম্যাচ উত্তেজনাপূর্ণ হবে বলেই আশাবাদী অনুরাগীরা।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, রশিদ খান, টি নটরজন, সন্দীপ শর্মা এবং খলিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: রাহুল ত্রিপাঠি, শুভমন গিল, নীতীশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, ক্রিস গ্রিন, শিবম মাভি, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ এবং বরুণ চক্রবর্তী।
পিচ রিপোর্ট: ম্যাচ শুরুর দিকে শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ বোলারদের জন্য সহায়ক হবে। মাঝের ওভারে স্পিনাররা সুবিধা পাবেন। প্রথমে ব্যাটিংকে আদর্শ সিদ্ধান্ত।
পরিসংখ্যান: এর আগে দুই দল ১৮ বার মুখোমুখি হয়েছে। কলকাতা জিতেছে ১১ বার, হায়দরাবাদ জিতেছে ৭ বার।
(The above story first appeared on LatestLY on Oct 18, 2020 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).