IPL 2020, DC vs RR Live Streaming: কোথায়, কখন দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সরাসরি সম্প্রচার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2020) বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে শ্রেয়াস আইয়ারের দিল্লি। রবিবার দিল্লিও তার আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরেছিল। ম্যাচে হারের পরে দিল্লি আইপিএল ২০২০ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গেছে এবং রাজস্থান ষষ্ঠ স্থানে রয়ে গেছে।

IPL 2020, DC vs RR Live Streaming: কোথায়, কখন দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সরাসরি সম্প্রচার
DC vs RR Live Streaming

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2020) বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে শ্রেয়াস আইয়ারের দিল্লি। রবিবার দিল্লিও তার আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরেছিল। ম্যাচে হারের পরে দিল্লি আইপিএল ২০২০ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গেছে এবং রাজস্থান ষষ্ঠ স্থানে রয়ে গেছে।

আগের ম্যাচে ঋষভ পন্থকে না পাওয়াতে দিল্লির দলগত ভারসাম্যে সমস্যা হয়েছে। পন্থের জায়গায় উইকেট সামলান অ্যালেক্স কেরি। অজিঙ্কে রাহানে শিমরন হেটমায়ারের বদলে দলে আসেন। কোচ রিকি পন্টিং আজও রাজস্থান রয়্যালসের বিপক্ষে একই দল রাখেন কি না তা দেখার। অন্যদিকে, রাজস্থান দলে যোগ দিয়েছেন বেন স্টোকস। ইংলিশ এই অলরাউন্ডার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র একটি ওভার বল করেছিলেন। যদিও অধিনায়ক স্টিভ স্মিথ ম্যাচের পরে বলেছেন যে স্টোকস সবে দলে যোগ দিয়েছেন। তবে, গত ম্যাচে রিয়ান পরাগ এবং রাহুল তেওয়াতিয়া রয়্যালসের জেতায় বড় ভূমিকা নিয়েছিলেন। এই দুই ব্যাটসম্যানই আজও ভূমিকা রাখবেন বলে আশা করা যায়।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন আছে?

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ১৪ অক্টোবর, বুধবার হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস খেলা কোথায় হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস কখন শুরু হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। টস হবে ৭টায়।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

(The above story first appeared on LatestLY on Oct 14, 2020 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).