Indian Under-19 Team Australia Tour: আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেবেন আয়ুষ মাত্রে, দল ঘোষণা করে জানাল বিসিসিআই

Indian Under-19 Team Australia Tour: আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেবেন আয়ুষ মাত্রে, দল ঘোষণা করে জানাল বিসিসিআই
Ayush Matre ( Photo Credit: X@CricCrazyJohns)

২১শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আসন্ন অস্ট্রেলিয়া সফরে, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেবেন আয়ুষ মাত্রে (Photo )। ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল Indian Under-19 Teamমোট ৩টি এক দিনের ম্যাচ ও ২টি চার দিনের ম্যাচ (3 Youth ODI & 2 Youth Test) খেলবে। এর ফলে ভারতীয় তরুণ ক্রিকেটাররা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে বলে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের ।

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সফরে মুগ্ধ করা বৈভব সূর্যবংশী দলে তার স্থান ধরে রেখেছেন অপরদিকে বিহান মালহোত্রাকে মাত্রে-এর সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।ভারতের শেষ ইংল্যান্ড সফরে আয়ুষ মাত্রে এবং সূর্যবংশী অসাধারণ পারফরম্যান্স করেন। শেষ একদিনের সিরিজে দুজনেই উজ্জ্বল ছিলেন। সূর্যবংশী সিরিজে ৩৫৫ রান করেছিলেন এবং যুব ক্রিকেটে দ্রুততম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, যা দেখিয়েছিল কেন তিনি নজর রাখার মতো একজন। উল্লেখ্য  টেস্ট পর্বে, ভারতীয় অধিনায়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় মাত্রেকেও সফল হিসাবে দেখা গেছিল।

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল ()

আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (উইকেট কিপার), হরবংশ সিং (উইকেট কিপার), আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনমোলজিৎ পটেল, মোহন কুমার, মোহন কুমার, ক্ষিপ্তান কুমার।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যুধাজিৎ গুহ, লক্ষ্মণ, বি.কে. কিশোর, অলংকৃত রাপোল এবং অর্ণব বুগ্গা।

ভারতের পুরুষদের অস্ট্রেলিয়া সফর: সময়সূচী

২১ সেপ্টেম্বর (রবিবার): নর্থসে প্রথম একদিনের ম্যাচ

২৪ সেপ্টেম্বর (বুধবার): নর্থসে দ্বিতীয় একদিনের ম্যাচ

২৬ সেপ্টেম্বর (শুক্রবার): নর্থসে তৃতীয় একদিনের ম্যাচ

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার): নর্থসে প্রথম চারদিনের ম্যাচ

৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১০ অক্টোবর (শুক্রবার): ম্যাকেতে দ্বিতীয় চারদিনের ম্যাচ

(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 10:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).