India vs West Indies 1st T20 Live Streaming: আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০; কোথায়, কখন, কীভাবে দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার

আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ (India vs West Indies 1st T20)। কলকাতার ইডেন গান্ডেন্সে (Eden Gardens) হবে ম্যাচটি। তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচ হবে কলকাতায়। ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০-তে হোয়াইটওয়াশ করেছে ভারত। টি-২০ সিরিজেও একই ধারা বজায় রাখতে চাইবেন রোহিত শর্মারা। আহত কেএল রাহুলের জায়গায় রোহিতের সহ-অধিনায়ক হবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ।

India vs West Indies 1st T20 Live Streaming: আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০; কোথায়, কখন, কীভাবে দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
India vs West Indies। ( (Photo Credits: Getty Images)

আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ (India vs West Indies 1st T20)। কলকাতার ইডেন গান্ডেন্সে (Eden Gardens) হবে ম্যাচটি। তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচ হবে কলকাতায়। ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০-তে হোয়াইটওয়াশ করেছে ভারত। টি-২০ সিরিজেও একই ধারা বজায় রাখতে চাইবেন রোহিত শর্মারা। আহত কেএল রাহুলের জায়গায় রোহিতের সহ-অধিনায়ক হবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ।

ফাস্ট বোলার জাসপ্রিত বুমরা এবং মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। যার অর্থ মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরের কাঁধে পেস বোলিংয়ের দায়িত্ব চাপছে। ভক্তরাও আশা করছেন যে বিরাট কোহলি এই সিরিজে আবারও তাঁর ফর্মে ফিরবেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তিনটি ওডিআই ম্যাচে মাত্র ২৬ রান করেছেন। আরও পড়ুন: Bappi Lahiri Passes Away: বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোক জানিয়ে টুইট বিরাট কোহলি-র

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচটি কখন আছে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি, বুধবার খেলা হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ কোথায় হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টায়।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Telugu, and Star Sports 1 Kannada চ্যানেলে দেখা যাবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar অ্যাপ ও ওয়েবসাইটে।

(The above story first appeared on LatestLY on Feb 16, 2022 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).