India vs New Zealand 2nd T20I Live Streaming in India: ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

এখানে আপনি ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন

India vs New Zealand 2nd T20I Live Streaming in India: ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
IND vs NZ T20I Series (Photo Credit: BCCI/ Twitter)

আজ রবিবার লক্ষ্ণৌতে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শুক্রবার রাঁচিতে প্রথম টি-২০ ম্যাচে আয়োজক ভারতকে ২১ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। মিচেল স্যান্টনার (Mitchell Santner)-এর দলের নজর থাকবে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করার দিকে। অন্যদিকে, দুই ওপেনারই ভাল শুরু দিতে না পারায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে দু'জনের একজনের জায়গায় পৃথ্বী শ-কে (Prithvi Shaw) দলে নেওয়ার কথা ভাবতে পারে ভারত। টপ অর্ডারের ব্যর্থতাই ছিল আগের ম্যাচে বড় হারের কারণ এবং অর্শদীপ সিংকে (Arshdeep Singh) 'নো বল' করার ভয়ঙ্কর অভ্যাস থেকে দ্রুত মুক্ত হতে হবে।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ?

রবিবার,২৯ জানুয়ারি লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ?

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০-টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।

(The above story first appeared on LatestLY on Jan 29, 2023 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).