India vs Bangladesh 2nd ODI 2022 Live Streaming: ভারতের বাংলাদেশ সফরের দ্বিতীয় একদিনের ম্যাচ, জেনে নিন কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন খেলা
ভারতীয় দলের বাংলাদেশ সফরে আশা করা হয়েছিল, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃৎত্বে এই দল ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে জিতবে। কিন্তু কিন্তু প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় বাংলাদেশের কাছে। বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে এক উইকেটে ম্যাচ জিতে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে সিরিজের প্রথম ম্যাচে শেষ উইকেটে 50 রানের ইনিংস খেলে বাংলাদেশ যা তাদের বড় জয় এনে দেয়।
কিন্তু এখন প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এখন সিরিজ হারের আশঙ্কায় টিম ইন্ডিয়া। এই সঙ্কট এড়াতে বুধবারের 2nd ওয়ান ডে জিততে হবে ভারতকে।
আসুন দেখে নেওয়া যাক ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন--
কবে, কোথায় আয়োজিত হবে ভারতের বাংলাদেশ সফরের দ্বিতীয় একদিনের ম্যাচ?
When, Where, and How to Watch India vs Bangladesh Match Live?
আজ, বুধবার ৭ ডিসেম্বর সকালে শের-এ-বাংলা স্টেডিয়াম ( Sher-e-bangla Stadium), ঢাকা তে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ ।
কখন থেকে শুরু হবে ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি- এর স্পোর্টস চ্যানেলে (Sony Sports Network)। সোনি- এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে সোনি- লিভ অ্যাপে (Sony-Liv App) চলে যান।
India vs Bangladesh 2nd ODI 2022 Match when where and how to watch live streaming and tv telecast with channel details online
(The above story first appeared on LatestLY on Dec 07, 2022 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

