World Championship of Legends 2024 Live Streaming: ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪, সরাসরি দেখুন

২০২৪ ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়

World Championship of Legends 2024 Live Streaming: ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪, সরাসরি দেখুন
IND vs WI (Photo Credits: X)

ভক্তদের অতীতের প্রিয় খেলোয়াড়দের মাঠে খেলতে দেখার নস্টালজিক মজা ফিরিয়ে দিতে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, যেখানে ছয়টি ভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নিয়েছে। প্রাথমিকভাবে, গ্রুপ পর্বে একটি রাউন্ড-রবিন থাকবে যেখানে শীর্ষ চারটি দল সেমিফাইনালে যাওয়ার আগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। ফাইনাল হবে ১৩ জুলাই। আজ, চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ২০২৪-এর ৬ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নরা। ১ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নরা, তাঁদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান সংগ্রাহক ডোয়াইন স্মিথ এবং সর্বোচ্চ উইকেট শিকারী হলেন ৩ উইকেট নিয়ে অ্যাশলে নার্স। অন্যদিকে, ভারত চ্যাম্পিয়নরা বর্তমানে ১ টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন রবিন উথাপ্পা ৫০ রান নিয়ে এবং ২ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী হলেন হরভজন সিং। World Championship of Legends 2024 Live Streaming: দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪, সরাসরি দেখুন

ভারত চ্যাম্পিয়ন্স স্কোয়াডঃ রবিন উথাপ্পা, নমন ওঝা (উইকেটরক্ষক), সুরেশ রায়না, যুবরাজ সিং (অধিনায়ক), গুরকিরত সিং মান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বিনয় কুমার, হরভজন সিং, ধাওয়াল কুলকার্নি, আরপি সিং, রাহুল শুক্লা, সৌরভ তিওয়ারি, অনুরীত সিং, অম্বাতি রায়ডু, পবন নেগি, রাহুল শর্মা।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রিস গেইল (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, চ্যাডউইক ওয়ালটন, জেসন মহম্মদ, ড্যারেন স্যামি, জোনাথন কার্টার, রায়াদ এমরিট, টিনো বেস্ট, জেরোম টেলর, ফিডেল এডওয়ার্ডস, স্যামুয়েল বদ্রি, সুলেমান বেন, নবীন স্টুয়ার্ট, কার্ক এডওয়ার্ডস, অ্যাশলে নার্স।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪? 

৫ জুলাই বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) ২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে মুখোমুখি হবে ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন।

কখন থেকে শুরু হবে ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪?

২০২৪ ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪?

২০২৪ ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচটি ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪?

২০২৪ ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).