LLC Live Streaming: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম মনিপাল টাইগার্স, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩; সরাসরি দেখবেন যেখানে
মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়
লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩ (Legends League Cricket 2023)-এর ১৩ নম্বর ম্যাচে ২ ডিসেম্বর মণিপাল টাইগার্সের (Manipal Tigers) মুখোমুখি হবে ইন্ডিয়া ক্যাপিটালস (India Capitals)। বিশাখাপত্তনমে ডাঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচে হেরে গেলেও পরের ম্যাচে সাউদার্ন সুপার স্টারকে (Southern Super Stars) হারায় ইন্ডিয়া ক্যাপিটালস। চতুর্থ ম্যাচে গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। আজ দ্বিতীয় জয় তুলতে মরিয়া হবে ক্যাপিটালস। অন্যদিকে, লেজেন্ডস লিগ ক্রিকেটে শুরুটা ভালোই হয় মণিপাল টাইগার্সের। প্রথম দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে সাউদার্ন সুপার স্টার্সের বিপক্ষে হেরে যায় তারা। T10 League Live Streaming: টিম আবু ধাবি বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন
.@CapitalsIndia take on the mighty @manipal_tigers in an all important clash! 💪🏻🏏
Who will triumph in this exciting match? 🤔#LegendsLeagueCricket #LLCT20 #BossLogonKaGame pic.twitter.com/HwPPWUhYGk
— Legends League Cricket (@llct20) December 2, 2023
ইন্ডিয়া ক্যাপিটালস স্কোয়াড: রিকার্ডো পাওয়েল, গৌতম গম্ভীর (অধিনায়ক), জ্ঞানেশ্বর রাও, কার্ক এডওয়ার্ডস, কেভিন পিটারসেন, বেন ডাঙ্ক (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, রুষ্টি থেরন, হামিশ বেনেট, ইসুরু উদানা, কেপি আপ্পান্না, প্রবীণ তাম্বে, ঈশ্বর পান্ডে, যশপাল সিং, ভরত চিপলি, মর্নি ভ্যান উইক, মুনাফ প্যাটেল, ফিদেল এডওয়ার্ডস, হাশিম আমলা, দিলহারা ফার্নান্দো।
মনিপাল টাইগার্স স্কোয়াড: রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), এস বদ্রীনাথ, হ্যামিল্টন মাসাকাদজা, মহম্মদ কেইফ, অ্যাঞ্জেলো পেরেরা, কলিন ডি গ্র্যান্ডহোম, থিসারা পেরেরা, ইমরান খান, মিচেল ম্যাকক্লেনঘেন, হরভজন সিং (অধিনায়ক), পরবিন্দর আওয়ানা, প্রবীণ গুপ্ত, চ্যাডউইক ওয়ালটন, অমিতোজ সিং, পঙ্কজ সিং, কোরি অ্যান্ডারসন, কাইল কোয়েত্জার, ডেভিড হোয়াইট, প্রবীণ কুমার।
কবে, কোথায় আয়োজিত হবে মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?
২ ডিসেম্বর বিশাখাপত্তনমে ডাঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam) ২০২৩ লেজেন্ডস লীগ ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস।
কখন থেকে শুরু হবে মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?
মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে মনিপাল টাইগার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) এবং ফ্যানকোড অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Dec 02, 2023 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

