IND-W vs ENG-W 3rd ODI 2025 Live Streaming: সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল এবং ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, ঘরে বসে কখন এবং কোথায় দেখবেন লাইভ টেলিকাস্ট

IND-W vs ENG-W 3rd ODI 2025 Live Streaming: সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল এবং ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, ঘরে বসে কখন এবং কোথায় দেখবেন লাইভ টেলিকাস্ট
Shafali Verma (Photo Credit: BCCI Women/ X)

ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২২ জুলাই মুখোমুখি সিরিজের চূড়ান্ত ফয়সলা হবে ENG W বনাম IND W ম্যাচে।ইতিমধ্যে দুই দলই একটি করে ম্যাচ জিতে সিরিজে ১-১ ফলে দাঁড়িয়ে আছে। সফরকারী ভারত ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন করে প্রথম ম্যাচটি চার উইকেটে জিতলেও শনিবার (২০ জুলাই, ২০২৫) লর্ডসে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করে। আগামী দুই মাসের মধ্যে ৫০ ওভারের মহিলাদের বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকায় এই সিরিজটি উভয় দলের জন্যই তাৎপর্যপূর্ণ। ৩০ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা সহ ভারতের পাঁচটি শহর এই টুর্নামেন্টের আয়োজন করবে।

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয়  ওয়ানডে ম্যাচের সম্প্রচার সূচিঃ

ইংল্যান্ডের মহিলা স্কোয়াডঃ ট্যামি বিউমন্ট, অ্যামি জোনস (উইকেটরক্ষক), এমা ল্যাম্ব, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানক্লি, অ্যালিস ক্যাপসি, অ্যালিস ডেভিডসন রিচার্ডস, কেট ক্রস, লিনসি স্মিথ, লরেন বেল, লরেন ফিলার, শার্লট ডিন, মাইয়া বাউচিয়ার, এম আরলট, সোফি একলেস্টোন।

ভারতের মহিলা স্কোয়াডঃ প্রতীকা রাওয়াল, স্মৃতি মন্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), অমনজোত কৌর, দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, স্নেহ রানা, শ্রী চরণী, সায়ালি সাতঘরে, ইয়াস্তিকা ভাটিয়া, তেজাল হাসবনিস, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব।

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল এবং ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি ২২ জুলাই (মঙ্গলবার) চেস্টার-লে-স্ট্রিটে অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। টস হবে বিকেল ৫:০০ মিনিটে

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় ওয়ানডে ম্যাচ

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় ওয়ানডে ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1 চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় ওয়ানডে ম্যাচ

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় ওয়ানডে ম্যাচ  অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে SonyLiv এবং Fancode অ্যাপে।

 

(The above story first appeared on LatestLY on Jul 22, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).