IND vs WI 2nd Test Live Streaming: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ; সরাসরি দেখুন ভারতে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়। এই টেস্ট ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। এছাড়া অনলাইনে ভারতে দেখা যাবে Jio Hotstar অ্যাপে।

IND vs WI 2nd Test Live Streaming: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ; সরাসরি দেখুন ভারতে
IND vs WI Live Streaming (Photo Credit: BCCI/ X)

India National Cricket Team vs West Indies National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ অক্টোবর মুখোমুখি হবে IND বনাম WI। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আহমেদাবাদে একতরফা জয়ের পরে, ভারত ২-০ ব্যবধানে জয়ের দিকে নজর রাখবে। তাদের জয়ের ধারা এক নতুন রেকর্ডের দিকেও দলকে নিয়ে যাবে। টিম ইন্ডিয়া গত ২৩ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনো টেস্ট ম্যাচ হারেনি সেই রেকর্ড ধরে রাখায় হবে ভারতের লক্ষ্য। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে ভালো খেলার সঙ্গে প্রয়োজন তাদের দলের মনোবল বাড়ানো। শেষ টেস্টে দুই ইনিংসে তারা মাত্র ১৬২ এবং ১৪৬ রান করে এবং শেষ পর্যন্ত এক ইনিংস ও ১৪০ রানে হারে। IND vs WI 2nd Test Winning Prediction: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ

ভারতের স্কোয়াডঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, এন জগদিশন, অক্ষর প্যাটেল, দেবদত্ত পাডিকল, প্রসিদ্ধ কৃষ্ণা।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ জন ক্যাম্পবেল, টেগেনারিন চন্দরপল, অ্যালিক আথানাজে, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, খারি পিয়ের, জোমেল ওয়ারিকান, জোহান লেইন, জেডেন সিলস, জেডিয়া ব্লেডস, কেভলন অ্যান্ডারসন, অ্যান্ডারসন ফিলিপ, তেভিন ইমল্যাচ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ?

১০ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে দেখা যাবে Jio Hotstar অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).