IND vs ENG 1st T20: আগামীকাল ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

আগামীকাল ১২ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের টি-২০ সিরিজ (IND vs ENG T20 2021)। আগামীকাল গুতরাতের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে সিরিজের প্রথম টি-২০। টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে ভারত। তাই টি-২০ ফর্ম্যাটেও একই ফর্ম ধরে রাখতে চাইছে কোহলি বাহিনী। অক্টোবরে ভারতে বসতে চলেছে টি-২০র বিশ্বকাপের আসর। তার আগে আইপিএল ছাড়া আর খুব বেশি টি-২০ ম্যাচ খেলার সুযোগ নেই ভারতীয় দলের কাছে। একাদশে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে অনুশীলন সেশনে কঠোর পরিশ্রম করছেন শ্রেয়স আইয়ার ও যুজুভেন্দ্র চাহাল। এছাড়াও ঈষান কিষাণ, ভুবনেশ্বর কুমার, কেএল রাহুল, টি নটরাজনকেও অনুশীলনে দেখা গেছে।

অন্যদিকে টি-২০ তে ইংল্যান্ড বিশ্বের প্রথম নম্বর দল এবং তারা নিজেদের জায়গাটি ধরে রাখতে চাইবে ভারতের মাটিতে ভারতেরই বিপক্ষে লড়াই করে। তবে ভারত যদি পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারাতে পারে তবে তারা আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যেতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রায়, জোস বাটলার, দাউদ মালান, জোনাথন বেয়ারস্টো, বেন স্টোকস, ইওন মরগান, স্যাম কুরান, স্যাম বিলিংস, ক্রিস জর্ডান, মইন আলি, মার্ক উড।

(The above story first appeared on LatestLY on Mar 11, 2021 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).