IND vs BAN Weather Report: বৃষ্টিতে কি ভেস্তে যেতে পারে বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ?
যদিও AccuWeather অনুযায়ী, পুণেতে বৃহস্পতিবার বৃষ্টি নামার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেলা মেঘলা থাকবে
আজ চলতি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এশিয়ার আরেক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছে ভারত। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের ১৭তম ম্যাচে সাকিব আল হাসানের বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার দল। বাংলাদেশের বিশ্বকাপের সফরে একটি জয় এবং দুটি জয় থাকলেও ভারতের রয়েছে শুধু জয়জয়কার। ভারত অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক করে এগোচ্ছে, আর বাংলা টাইগাররা শুধু আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে। তবে ভারতকে সম্প্রতি এশিয়া কাপে হারিয়েছে বাংলাদেশ তাই ভক্তদের আশা থাকবে একটি রোমাঞ্চকর ম্যাচের। তবে আজকের ম্যাচে আবহাওয়া কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। Rohit Sharma Gets 3 Traffic Challans: মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ওভারস্পিড! তিনটি চালান পেলেন ভারতীয় অধিনায়ক
IND vs BAN: भारत बनाम बांग्लादेश मुकाबले पर आज रहेगी पूरी देश की नजर! और हम मौसम पर नजर डालते है!#INDvsBAN #Pune #CWC2023 pic.twitter.com/WDa9o1TbXL
— Weather & Radar India (@WeatherRadar_IN) October 19, 2023
ভারত-বাংলাদেশ ম্যাচ থেকে আবহাওয়ার পূর্বাভাস দূরে থাকলেও ম্যাচের আগের দিন কিছুটা বৃষ্টি হয়েছে। এছাড়াও, এই সপ্তাহের শুরুতে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আরব সাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে নজর রাখছে আইএমডি। ভারত বনাম বাংলাদেশ ম্যাচের দিন তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও AccuWeather অনুযায়ী, পুণেতে বৃহস্পতিবার বৃষ্টি নামার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেলা মেঘলা থাকবে।
(The above story first appeared on LatestLY on Oct 19, 2023 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

