Happy Birthday IPL: ১৮ বছর পূর্ণ করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, প্রথম মরশুমের প্রথম ম্যাচটি কখন এবং কোথায় খেলা হয়েছিল তা জেনে নিন

Happy Birthday IPL: ১৮ বছর পূর্ণ করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, প্রথম মরশুমের প্রথম ম্যাচটি কখন এবং কোথায় খেলা হয়েছিল তা জেনে নিন
18 Years of IPL (Photo Credit: X@IPL)

২০০৮ সালের আজকের দিনেই শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইসি ক্রিকেট লিগ 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' (IPL)। শুরু হয়েছিল ১৮ এপ্রিল তাই  আজ এই জমকালো টুর্নামেন্টটি তার ১৮ বছর পূর্ণ করেছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই দিনটির একটি বিশেষ স্থান রয়েছে কারণ এই দিনে বিশ্ব এক নতুন ক্রিকেট যুগের সূচনা দেখেছিল। ২০০৮ সালের প্রথম মরশুমের প্রথম ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয়েছিল, যেখানে ব্রেন্ডন ম্যাককালাম ১৫৮* রানের বিস্ফোরক ইনিংস খেলে ইতিহাস তৈরি করেছিলেন। এই ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন মানদণ্ড স্থাপন করে এবং আইপিএলকে বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্রিকেট লিগ হিসেবে প্রতিষ্ঠিত করে ছিল। আজ এতবছর পরেও যার উন্মাদনা ক্রিকেট ভক্তদের মধ্যে এক ফোটাও কম হয়নি।

এই ১৮ বছরে আইপিএল কেবল তরুণ খেলোয়াড়দের এক বড় প্ল্যাটফর্মই দেয়নি, বরং অনেক স্মরণীয় মুহূর্তও দিয়েছে। ১৮ বছরের মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এই লিগে সবচেয়ে সফল দলরূপে এখন পর্যন্ত ৫টি করে শিরোপা জিতেছে।

প্রথম মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা ও বেঙ্গালুরু

Happy Birthday @IPL#OnThisDay in 2008, the inaugural season of IPL kicked off in Bangalore between RCB & KKR@Bazmccullum smashed 158* off 73 (10 fours, 13 sixes)

আইপিএলের এই যাত্রা প্রতি মরশুমে নতুন নতুন রেকর্ড ভাঙছে এবং প্রতি মরশুমেই বিশ্বজুড়ে ভক্তদের প্রচুর উত্তেজনা, প্রতিযোগিতা এবং বিনোদন প্রদান করে চলেছে।

স্বপ্নের আইপিএলের ১৮ বছরঃ

(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).