Gulf Giants vs MI Emirates, ILT20 Dream XI Prediction: গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটসের ম্যাচে জয়ী হবে কোন দল? একনজরে আইএলটি২০ Dream XI Prediction

এই ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

Gulf Giants vs MI Emirates, ILT20 Dream XI Prediction: গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটসের ম্যাচে জয়ী হবে কোন দল? একনজরে আইএলটি২০ Dream XI Prediction
MI Emirates (Photo Credit: MIE/ X)

Gulf Giants vs MI Emirates, ILT20 Dream XI Prediction: গালফ জায়ান্টস আইএলটি২০ ২০২৫ মরসুমের ২৬তম ম্যাচে এমআই এমিরেটসের মুখোমুখি হবে। এই ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। গালফ জায়ান্টরা এই টুর্নামেন্টে ভালো মরসুম কাটায়নি। তারা এখন পর্যন্ত তাদের আটটি গেমের মধ্যে তিনটি গেম জিতেছে। শেষ ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে জায়ান্টরা বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে, এমআই এমিরেটস এই মরসুমে এখনও পর্যন্ত তাদের আটটি লিগ ফিক্সচারের মধ্যে চারটি ম্যাচ জিতেছে। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে শেষ ম্যাচে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয়ের স্বাদ পায় তারা। ৬ পয়েন্ট নিয়ে এমআই এমিরেটস বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। IND vs ENG 4th T20I Dream XI Prediction: পুনেতে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream XI Prediction

পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চলমান আইএলটি২০ ২০২৫ এ একটি ভালো ট্র্যাক হিসাবে প্রমাণিত হয়েছে। এখানে ব্যাট এবং বলের জন্য সমান সুযোগ থাকে। পিচটি পেসারদের প্রথমদিকে ভালো সাহায্য করে, নতুন বলে দারুণ সুইং পায় তারা। এই পিচে পাওয়ার-প্লে ব্যাটসম্যানদের জন্য আসল পরীক্ষা। তবে, একবার ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেলে এই ট্র্যাকে সাবলীল স্ট্রোক খেলা যায়।

-এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০টি ম্যাচ খেলা হয়েছে; এর মধ্যে সাতটি ম্যাচ জিতেছে রান তাড়া করা দলটি। টস জিতে অধিনায়ক এই মাঠেই প্রথমে ফিল্ডিং করতে পছন্দ করবেন।

গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটসের Dream X1 প্রেডিকশন

উইকেটরক্ষক: নিকোলাস পুরান, টম ব্যানটন

ব্যাটসম্যান: ওয়াসিম মুহাম্মদ, জেমস ভিন্স, আন্দ্রে ফ্লেচার

অলরাউন্ডার: রোমারিও শেফার্ড, মার্ক অ্যাডায়ার, টম কারান, ড্যান মুসলি

বোলার: ফজলহক ফারুকী, ব্লেসিং মুজারাবানি

অধিনায়ক অপশন: নিকোলাস পুরান/ ফজলহক ফারুকী

সহ-অধিনায়ক অপশন: টম কারান/ টম ব্যানটন

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).